অবিবাহিত তরুণীদের মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার সোমগড় গ্রাম পঞ্চায়েত ওই গ্রামে অবিবাহিত তরুণীদের মুঠোফান ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। গত মঙ্গলবার এ আদেশ জারি করা হয়।
সোমগড় গ্রাম পঞ্চায়েতপ্রধান একজন নারী। গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী জাকির আনসারি পঞ্চায়েতের পক্ষে ফতোয়া জারি করে বলেন, এই নির্দেশ অমান্য করা হলে জরিমানা দিতে হবে তরুণীদের।
এই ফতোয়া জারির খবর শুনে বিহারের পঞ্চায়েতরাজ মন্ত্রী ভীম সিং বলেছেন, তরুণীদের মুঠোফান ব্যবহার নিষিদ্ধ করার কোনো অধিকার নেই পঞ্চায়েতের। তিনি বলেন, এ নিয়ে কেউ অভিযোগ জানালে বিহার সরকার ওই পঞ্চায়েতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এর আগে উত্তর প্রদেশের খাপ ও বিহারের ঔরঙ্গবাদের একটি গ্রামেও একই ফতোয়া জারি হয়েছিল।