অবৈধ বাংলাদেশিদের আসাম ছাড়ার নির্দেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামের জোরহাট এলাকায় বেআইনিভাবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের (অনুপ্রবেশকারী) ১৫ দিনের মধ্যে আসাম ছেড়ে যেতে বলেছেন সেখান বিজেপির সাংসদ কামাক্ষা প্রসাদ।

গতকাল সোমবার বিজেপির এক দলীয় বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন কামাক্ষা প্রসাদ। তিনি বলেন, এই অবৈধ অভিবাসীদের কেউ যেন কোনো চাকরি বা কাজে যুক্ত না করেন। এই অবৈধ অভিবাসীদের বিতাড়নের ডাক তাঁরা আসাম রাজ্যজুড়ে শিগগিরই দেবেন।

বৈঠকে সভাপতিত্ব করেন আসাম রাজ্যের বিজেপির প্রধান ও কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, এ বিষয় নিয়ে তিনি শিগগিরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন।