অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযানে নামছে সৌদি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল আল-ফাকিহ জানিয়েছেন, দেশটিতে যেসব বিদেশি শ্রমিক অবৈধভাবে কাজ করছেন, তাঁদের ধরতে সরকার শিগগির নতুন অভিযান শুরু করবে।আল-জাজিরা জানায়, ক্ষুদ্র ব্যবসায়ীদের কারাদন্ডের বিধান রেখে নতুন আইন প্রণীত হয়েছে। অভিযানের জন্য নতুন করে এক হাজার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁরা পুলিশের সহায়তায় কাজ করবেন।কোনো প্রতিষ্ঠান যদি বেআইনিভাবে শ্রমিক নিয়োগ দেয়, তবে সেটিকে জরিমানা করা হবে। মন্ত্রী ফাকিহ বলেন, ‘যদি কোনো ক্ষুদ্র প্রতিষ্ঠানের মালিক গোপনে অবৈধ শ্রমিক নিয়োগ দেন, তবে সেটিকে নিষিদ্ধ করা হবে।’ আল-জাজিরা