যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের অভিবাসন আইনে অবৈধ অভিবাসী অনুসন্ধানে কাউকে থামিয়ে তল্লাশি বা গ্রেপ্তার করার যে ধারা রাখা হয়েছে, দেশটির সুপ্রিম কোর্ট তা বহাল রাখার নির্দেশ দিয়েছেন। তবে আইনটির গুরুত্বপূর্ণ একটি ধারা বাদ দেওয়া হয়েছে। বর্ণবৈষম্য হতে পারে বলে ওই ধারাটি সমালোচিত হয়েছিল।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সর্বোচ্চ আদালতের এই নির্দেশে সন্তোষ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকেরই সন্দেহের ছায়ার নিচে বসবাস করা উচিত নয়।আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অভিবাসী হিস্পানিকদের ভোট অর্জনের জন্য প্রেসিডেন্ট ওবামা ও তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির মিট রমনির মধ্যে লড়াই চলছে। জাতীয় অভিবাসন সংস্কার আইন পাস না করায় প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করেছেন মিট রমনি। সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় রমনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের নিজ নিজ সীমানা রক্ষা ও আইনের শাসন অক্ষুণ্ন রাখার অধিকার রয়েছে। বিবিসি।