অভিনব বিয়ের প্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্ধবী জেডিন মোল্ডকে অভিনব কায়দায় বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার কৃষক বেন কেম্প। তাই গমখেতে পড়ে থাকা ৮০টি খড়ের গাঁট নিয়ে সেগুলো পাশাপাশি সাজিয়ে ইংরেজিতে লেখেন, ‘উইল ইউ ম্যারি মি (আমাকে বিয়ে করবে?)?’ এরপর বান্ধবী মোল্ডকে হেলিকপ্টারে চড়িয়ে নিজের খামারের কাছে যান। মোল্ড পরে বলেন, তিনি ভেবেছিলেন, বেন তাঁকে খামার দেখাতে নিয়ে যাচ্ছেন। কিন্তু খামারের কাছে পৌঁছেই ওপর থেকে খড়ের গাঁট দিয়ে লেখা বিয়ের প্রস্তাবটি তাঁর চোখে পড়ে। সব বুঝতে পেরে আবেগে চোখে পানি এসে যায় মোল্ডের। এর পরে আর ‘না’ করা সম্ভবই হয়নি তাঁর পক্ষে।
বিবিসি