অভিনেতা রবার্টসন আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা ডেল রবার্টসন আর নেই। গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৯। রবার্টসন ১৯২৩ সালের ১৪ জুলাই ওকলাহোমায় জন্মগ্রহণ করেন। ওকলাহোমার সামরিক একাডেমিতে যোগ দেওয়ার আগে প্রাথমিক জীবনে তিনি একজন বক্সার ছিলেন। দ্য বয় উইথ গ্রিন হেয়ার, দ্য জোয়ান ক্রফোর্ড ভেইল্যাল ফ্লামিঙ্গো রোডসহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পরে জেসে জেমসের ফাইটিং ম্যান অব দ্য প্লেইনস চলচ্চিত্রে অভিনয় করে তিনি তারকাখ্যাতি অর্জন করেন। পঞ্চাশের দশকে রবার্টসন টিভি সিরিজে অভিনয় শুরু করেন। ‘টেলস অব ওয়েলস ফারগো’ টিভি সিরিয়ালে তিনি জিম হার্ডিন ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। দ্য হিন্দু।