অভিনেত্রী গ্যাবরের ডান পা কেটে ফেলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাংগ্রিন সংক্রমণের কারণে হলিউড অভিনেত্রী জাসা গ্যাবরের ডান পা কেটে ফেলা হয়েছে। তাঁর স্বাস্থ্যের অবস্থা বর্তমানে নাজুক। তাঁর একজন চিকিৎসক গতকাল এ কথা জানিয়েছেন।পায়ে গ্যাংগ্রিন হওয়ার পর গত ২ জানুয়ারি ৯৩ বছর বয়স্কা গ্যাবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে ভর্তি হন। গতকাল তাঁর চিকিৎসক ডেভিড রিগবার্গ জানান, জীবাণুর সংক্রমণ ও রক্ত সরবরাহ বন্ধের কারণে তাঁর ডান পায়ে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়েছিল। এ জন্য হাঁটু পর্যন্ত কেটে ফেলা হয়েছে। তিনি জানান, অস্ত্রোপচার সফল হলেও তাঁর শরীরের অবস্থা ভালো নয়। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।২০০২ সালে গাড়ি দুর্ঘটনায় জাসা গ্যাবরের দেহের অংশবিশেষ অবশ হয়ে যায়। ২০০৫ সালে তিনি মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হন। এর পর থেকে তিনি হুইলচেয়ারে করে চলাফেরা করতেন।গ্যাবর টাচ অব এভিল, কুইন অব আউটার স্পেসসহ বিভিন্ন ছবিতে অভিনয় করেন। বিবিসি।