অভিবাসন সংকট মোকাবিলায় মালয়েশিয়াকে সহায়তার প্রস্তাব জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা মুসলমান আনোয়ার শাহ। বয়স তিন বছর। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সেও পাড়ি জমায় অজানা গন্তব্যে। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অন্য অভিবাসীদের সঙ্গে তাকেও ভাসমান নৌকা থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি
রোহিঙ্গা মুসলমান আনোয়ার শাহ। বয়স তিন বছর। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সেও পাড়ি জমায় অজানা গন্তব্যে। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অন্য অভিবাসীদের সঙ্গে তাকেও ভাসমান নৌকা থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

অভিবাসন সংকট মোকাবিলায় মালয়েশিয়াকে সহায়তার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ প্রস্তাব দিয়েছে।

জাতিসংঘের কাছ থেকে প্রস্তাবটি এমন এক সময় এসেছে, যখন গভীর সমুদ্রে কয়েক হাজার অসহায় মানুষ ভাসছে। কেউই তাদের আশ্রয় দিতে রাজি হচ্ছে না। ইউএনএইচসিআর বলছে, তারা অসহায় মানুষদের চিকিৎসাসহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

ইতিমধ্যে অভিবাসীরা ডুবলেও না বাঁচাতে জেলেদের প্রতি নির্দেশ দিয়েছে ইন্দোনেশিয়া। আর মালয়েশিয়া ও থাইল্যান্ড অবৈধ অভিবাসীদের ঠেকাতে উপকূলীয় এলাকা বন্ধ ঘোষণা করেছে। গতকাল সোমবার মালয়েশিয়া তাদের উপকূল এলাকা অবৈধ বিদেশিদের জন্য বন্ধ ঘোষণা করেছে। তারা বলছে, আইনের বিধিনিষেধের কারণে দেশটি বিদেশিদের অবৈধভাবে প্রবেশ করতে দিতে পারবে না। অন্যদিকে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াও অবৈধ অভিবাসীদের প্রত্যাখ্যান করেছে।

বিবিসির এক প্রতিবেদনে আজ মঙ্গলবার বলা হয়, দরিদ্র বাংলাদেশি ও মিয়ানমার থেকে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গা অভিবাসীরা কয়েক সপ্তাহ ধরে সমুদ্রে ভাসছে। জাতিসংঘের তথ্য মতে, গত কয়েক বছরে মালয়েশিয়ায় ৪৫ হাজারের বেশি রোহিঙ্গা অভিবাসী আশ্রয় নিয়েছে। কিন্তু এখন তারা বলছে নতুন করে আর কাউকে তারা গ্রহণ করবে না।

এ দিকে ইউএনএইচসিআর বলছে, ইন্দোনেশিয়ার উপকূল থেকে সমুদ্রে ঠেলে দেওয়া বা ফেরত পাঠানো নৌকাগুলো নিয়ে খুবই উদ্বিগ্ন সংস্থাটি। ইন্দোনেশিয়ার রোহিঙ্গা অভিবাসীদের নিয়ে তথ্য সংগ্রহ করছে সংস্থাটি।
ইউএনএইচসিআরের মালয়েশিয়ার মুখপাত্র সোমবার এক বিবৃতিতে বলেন, সংস্থাটি অভিবাসীদের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে প্রস্তুত। বিবৃতিতে আরও বলা হয়, সংস্থাটি মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে বেশ উদ্বিগ্ন। আন্তর্জাতিকভাবে তাদের নিরাপত্তা প্রয়োজন। তারা আর দেশে ফিরে যেতে চায় না।

ইউএনএইচসিআর তার ব্যাখ্যায় বলছে, মালয়েশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে সাহায্য চায়নি।

মালয়েশিয়ার কর্মকর্তারা গত সপ্তাহে জানান, প্রায় এক হাজার ১৮ জন বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী মালয়েশিয়ার লংকাবি দ্বীপে অবতরণ করেছে। তাদের থাইল্যান্ডে পাচারের জন্য এখানে আনে দালালরা। তারা সবাই এখন বন্দীশালায় আছেন। অন্যদিকে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার আচেহ উপকূল থেকে অন্তত ৭০০ অভিবাসীকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। ইতিমধ্যে এ সংখ্যা এক হাজার ৫০০ ছাড়িয়েছে।

আরও জানতে পড়ুন: