অভিবাসনব্যবস্থা নিয়ে রিপাবলিকানরা বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অভিবাসনব্যবস্থা সংস্কারের পক্ষে বিরোধী রিপাবলিকান পার্টির বড় অংশ খোলামেলা অবস্থান নিয়েছে। হিসপানিক ভোটারদের কাছে নতুন ভাবমূর্তি গড়ে তুলতে এই কৌশল নিয়েছে তারা।কিন্তু গত সপ্তাহে অভিবাসনব্যবস্থা সংস্কার নিয়ে সিনেটে বিতর্কে রিপাবলিকান পার্টির রক্ষণশীল নেতারা এর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। ফলে বিষয়টি নিয়ে রিপাবলিকানদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এ ব্যাপারে টেলিভিশনের টক শো এবং সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার ও ব্লগে নিজেদের মত তুলে ধরছেন রিপাবলিকান নেতারা। যুক্তরাষ্ট্রে বর্তমানে এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। তাঁদের বৈধতার সুযোগ দিতে অভিবাসনব্যবস্থা সংস্কারের প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন। ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির চারজন করে মোট আটজন সিনেটরকে নিয়ে গঠিত বিশেষ কমিটি এই সংস্কারপ্রক্রিয়া নিয়ে কাজ করছে। তবে ১৫ এপ্রিল বোস্টন ম্যারাথনে বোমা বিস্ফোরণের পর এই সংস্কারপ্রক্রিয়া বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ।অভিবাসনব্যবস্থা সংস্কারকে কেন্দ্র করে রিপাবলিকান অনেক নেতাই এক জোট হয়েছেন। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবির নেতৃত্বে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত জন ম্যাককেইন এবং করবিরোধী রক্ষণশীল নেতা গ্রোভার নরকুয়িস্ট একই কাতারে এসেছেন। তাঁদের এই এক কাতারে আসা রিপাবলিকান পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের কাছে এই বার্তা পাঠাচ্ছে, দীর্ঘদিন ধরে অভিবাসনব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে থাকলেও দলটি এখন এর পক্ষে। এটা রিপাবলিকান পার্টির নতুন ভাবমূর্তি তৈরিরও একটি চেষ্টা বলা যায়। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা হিসপানিকদের ৭১ শতাংশ ভোট পাওয়ার পর থেকে রিপাবলিকান পার্টি নতুন ভাবমূর্তি সৃষ্টির কাজ শুরু করে।তবে অভিবাসনব্যবস্থা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছেন রক্ষণশীল রিপাবলিকান নেতা ও আলবামার সিনেটর জেফ সেশন প্রমুখসমালোচকেরা বলছেন, সংস্কার বিলে এমন একটি বিধান রয়েছে যার ফলে তালিকার বাইরে থাকা লাখ লাখ অবৈধ অভিবাসী বৈধতা পেয়ে যাবেন। তবে অভিবাসনব্যবস্থা সংস্কারের পক্ষে থাকা দলের যুক্তি হলো, বৈধ হলে তাঁদের কাজের বিষয়টি নিশ্চিত হবে এবং তাঁরা কর পরিশোধ করবেন।