অভিবাসী ঠেকাতে দেয়াল তুলবে যুক্তরাজ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে ফ্রান্সের উত্তরাঞ্চলের ক্যালে বন্দর এলাকায় প্রাচীর নির্মাণ শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য। গতকাল যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ক্যালে বন্দরের সংযোগ সড়কে এক কিলোমিটার দীর্ঘ প্রাচীর নির্মাণের কাজ চলতি মাসে শুরু হবে। এ বছরের শেষের দিকে কাজ শেষ হবে।
ওই বন্দর ঘিরে এবং চ্যানেলের সুড়ঙ্গের প্রবেশপথের চারপাশে থাকা নিরাপত্তা বেড়াকে পূর্ণতা দেবে এই প্রাচীর। মার্চে এক সম্মেলনে হওয়া চুক্তির আওতায় যুক্তরাজ্য সরকারের অর্থায়নে এই প্রাচীর নির্মাণ করা হবে।