প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাফিক আইন ভঙ্গের দায়ে কুয়েত সরকার গত এক মাসে এক হাজার ২৫৮ অভিবাসীকে বহিষ্কার করেছে। দেশটির আল-আনবা পত্রিকা গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। কুয়েতি আইন অনুযায়ী সরকার গাড়ি চালানোর লাইসেন্স না থাকা, দুবার ট্রাফিক লালবাতি অমান্য করা ও নির্ধারিত সর্বোচ্চসীমার চেয়ে ৪০ কিলোমিটার বেশি গতিতে গাড়ি চালানোর মতো অপরাধে আদালতের কোনো আদেশ ছাড়াই বিদেশিদের বহিষ্কার করতে পারে। দেশটির মানবাধিকার সংগঠন কুয়েত সোসাইটি ফর হিউম্যান রাইটস নিপীড়নমূলক আখ্যা দিয়ে এ বহিষ্কারের নিন্দা জানিয়েছে। এএফপি।