অভিবাসী-বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞ নির্বাচিত পররাষ্ট্রসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক অভিবাসী শ্রমিকদের অধিকার-বিষয়ক আন্তর্জাতিক কমিটির (আইসিআরডব্লিউএম) নিরপেক্ষ বিশেষজ্ঞ নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই কমিটিতে দায়িত্ব পালন করবেন।  

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান এ তথ্য জানান।

বাংলাদেশের কোনো বিশেষজ্ঞ এবারই প্রথম অভিবাসীদের অধিকার-বিষয়ক আন্তর্জাতিক কমিটিতে নির্বাচিত হলেন। অভিবাসী-বিষয়ক আন্তর্জাতিক সনদ অনুযায়ী, বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষার দেখভাল করা এ কমিটির কাজ।

মো. শহীদুল হক এ বছরের জানুয়ারির প্রথমার্ধে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) কাজ করেছেন। এ সময় তিনি জেনেভায় আইওএমের সদর দপ্তর এবং ঢাকা ও কায়রোতে সংস্থার কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।