অভিভাবকত্বের ক্ষেত্রে ভারতে নারী-পুরুষের অধিকার সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় গতকাল শনিবার একটি ঐতিহাসিক আইন পাস হয়েছে। এই আইনের ফলে সন্তানের অভিভাবকত্ব এবং শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠিত হবে।পার্সোনাল ল (সংশোধিত) বিল, ২০১০ নামের এই আইনে অপ্রাপ্তবয়স্ক সন্তানদের অভিভাবকত্বের ক্ষেত্রে মা ও বাবাকে সমান অধিকার দেওয়া হয়েছে।এই আইন অনুযায়ী, শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে বিবাহিত নারীকে তাঁর স্বামীর সম্মতি এবং বিবাহিত পুরুষকে স্ত্রীর সম্মতি নিতে হবে।১৮৯০ সালের গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট এবং ১৯৫৬ সালের হিন্দুস অ্যাডপশনস অ্যান্ড মেইনটেনেন্স অ্যাক্ট সংশোধন করে নতুন এই আইন করা হয়েছে। এএফপি।