অভিযাত্রী কিশোরী সান্ডারল্যান্ডের খোঁজ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝঞ্ঝা-বিক্ষুব্ধ ভারত মহাসাগরে হারিয়ে যাওয়া এক মার্কিন কিশোরী নাবিককে ক্ষতিগ্রস্ত ইয়টসহ নিরাপদ অবস্থায় পাওয়া গেছে। গতকাল শুক্রবার ওই কিশোরীর বাবা এ কথা জানান।গতকাল শুক্রবার গ্রিনিচ মানসময় ০৬০০ ঘণ্টার পর অ্যাবি সান্ডারল্যান্ডের (১৬) অবস্থান শনাক্ত করে অস্ট্রেলিয়ার অনুসন্ধানী বিমান। এর আগে ভারত মহাসাগরে সমস্যার কবলে পড়ার পর জরুরি সংকেত পাঠায় ওই কিশোরী নাবিক। সমুদ্রপথে একাকী বিশ্ব ঘোরার অভিযানে বেরিয়েছে অ্যাবি সান্ডারল্যান্ড। গত জানুয়ারি মাসে ক্যালিফোর্নিয়া থেকে সে যাত্রা শুরু করে।অ্যাবি সান্ডারল্যান্ডের বাবা লরেন্স সান্ডারল্যান্ড এবিসিকে বলেন, অ্যাবি ভালো আছে। এটা অনেক বড়, চমত্কার ও সাড়া জাগানো খবর।গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে স্যাটেলাইট টেলিফোন সংযোগ হারিয়ে ফেলার পর জরুরি সংকেত পাঠায় অ্যাবি সান্ডারল্যান্ড। লরেন্স সান্ডারল্যান্ড জানান, অ্যাবির ইয়ট মাস্তুল হারিয়েছে।পার্থ থেকে উড়ে যাওয়া চার্টার্ড বিমান অ্যাবি সান্ডারল্যান্ডকে ভারত মহাসাগরে শনাক্ত করে। উদ্ধারকারী বিমানে প্রশিক্ষণপ্রাপ্ত শনাক্তকারীসহ উদ্ধার-বিশেষজ্ঞ ছিলেন। এএফপি।