অভিযাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একা অ্যান্টার্কটিকা অতিক্রম করে ইতিহাস গড়তে চেয়েছিলেন। কিন্তু অল্পের জন্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারলেন না ব্রিটিশ অভিযাত্রী হেনরি ওর্সলে। লক্ষ্যের মাত্র ৪৮ কিলোমিটার দূরে তিনি প্রচণ্ড অবসাদ ও পানিশূন্যতাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। চিলির একটি হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী জোয়ানা গতকাল সোমবার এ খবর প্রকাশ করেন। অ্যান্টার্কটিকা অভিযানের জন্য ১ লাখ ৪৩ হাজার মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করেছিলেন ওর্সলে। প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রী কেট মিডলটন ও প্রিন্স হ্যারি ওই তহবিল সংগ্রহ অভিযানে সহায়তা করেন।

এএফপি