অভিযান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের সেনাবাহিনী সিরিয়ার পার্বত্য সীমান্তে আইএসবিরোধী অভিযানে বিরতি ঘোষণা করেছে। ২০১৪ সাল থেকে জিম্মি থাকা সেনাদের নিয়ে আলোচনার জন্য রোববার অভিযানে একতরফা বিরতি ঘোষণা করে লেবানন বাহিনী। দেশটির সেনা কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রোববার সকাল সাতটা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। এই অস্ত্রবিরতি অপহৃত সৈন্যদের ভাগ্য নির্ধারণে শেষ দফার বৈঠকের সুযোগ তৈরি করবে। লেবানন সীমান্তসংলগ্ন আরশাল শহর দখলের পর ইসলামিক স্টেট(আইএস) ২০১৪ সালের আগস্টে সৈন্যদের জিম্মি হিসেবে আটক করে।

এএফপি