অভিযুক্ত মান্ডলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা হামলা ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখানোর দায়ে অভিযুক্ত হতে যাচ্ছেন। আগামী শুক্রবার এ জন্য মান্ডলাকে আদালতে হাজির হতে হবে। স্থানীয়সানডে টাইমস পত্রিকা লিখেছে, মান্ডলার বাড়িতে আসা অতিথির গাড়ির সঙ্গে এক শিক্ষকের গাড়ির সংঘর্ষ হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে মান্ডলা ওই শিক্ষকের ওপর বন্দুক নিয়ে চড়াও হন। রয়টার্স।