অভিযুক্ত হচ্ছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে রাষ্ট্রদোহ মামলায় আজ শুক্রবার অভিযুক্ত করা হতে পারে। গতকাল বৃহস্পতিবার বিশেষ আদালতে সিন্ধু হাইকোর্টের বিচারপতি ফয়সাল আরবের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত বলেন, শুক্রবার (আজ) মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে নির্দেশ দেওয়া হবে। এ সময় বিচারক তাঁকে আজ আদালতে হাজির হতেও নির্দেশ দেন। তবে মোশাররফের আইনজীবী আনোয়ার মনসুর আদালতকে জানান, তাঁর মক্কেল সুস্থ নন। ক্ষমতায় থাকার সময় ২০০৭ সালের নভেম্বরে জরুরি অবস্থা জারি করার অভিযোগে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ডন।