অভিযুক্ত ৩৩ নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জলসীমায় অস্ত্র-গোলাবারুদ বহনের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মার্কিন জাহাজের ৩৩ নাবিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গতকাল শনিবার ভারতের তামিলনাড়ু রাজ্যের পুলিশ এ কথা জানিয়েছে। এ ঘটনায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চেন্নাইয়ের একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘ক্যাপ্টেন যেসব কাগজপত্র দেখিয়েছেন তা যথেষ্ট নয়।’ গ্রেপ্তার নাবিকদের বিরুদ্ধে অনুপ্রবেশ, অনুমোদনহীন অস্ত্র বহন এবং স্থানীয় একটি মাছ ধরা নৌকা থেকে অবৈধভাবে দেড় হাজার লিটার ডিজেল সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। রয়টার্স।