অভিযোগ ঠিক না হলে মামলা মোকাবিলায় প্রস্তুত কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতিবিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রের বিরুদ্ধে দুর্নীতির মামলা আদালতে প্রমাণিত না হলে তিনি মানহানির মামলার মুখোমুখি হতে প্রস্তুত আছেন।দিল্লিতে গতকাল শনিবার ‘বিজলি-পানি সত্যাগ্রহ’ শুরুর দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেজরিওয়াল এ কথা বলেন। ন্যায্য মূল্যে পানি ও বিদ্যুতের দাবিতে এই আন্দোলন শুরু করেন কেজরিওয়াল।ইন্ডিয়া অ্যাগেইনস্ট করাপশনের (আইএসি) নেতা কেজরিওয়ালের অভিযোগ, রবার্ট ভদ্র গুরগাঁওসহ বিভিন্ন এলাকায় অনেক সম্পদ বাজারমূল্যের চেয়ে কম দামে কিনে তা কয়েক গুণ বেশি দামে বিক্রি করেছেন। এ জন্য ভদ্রের বিরুদ্ধে মামলা করেন কেজরিওয়াল। আইএএনএস।