অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে বামফ্রন্ট সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৪ জন। এ নিয়ে তদন্তের পর সিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রের কপি গতকাল বুধবার কলকাতার একটি টিভি চ্যানেল প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ১৪ মার্চ কোনো গোপন অভিযান হয়নি। পুলিশ নন্দীগ্রামে গেলে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্যরা তাদের আক্রমণ করেন। পুলিশ টিয়ারগ্যাস, রাবার বুলেট ছুড়েও পরিস্থিতি আয়ত্তে আনতে না পেরে গুলি করে। এতে আটজনের মৃত্যু হয়। কলকাতা প্রতিনিধি।