অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আলোচিত মুঠোফোনের টুজি কেলেঙ্কারির মামলায় গতকাল অভিযোগপত্র জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। এতে সাবেক টেলিযোগাযোগমন্ত্রী এ রাজা, তামিলনাড়ুর আঞ্চলিক দল দ্রাবিড় মুনেত্তা কাজাগামের (ডিএমকে) প্রধান এম করুনানিধির স্ত্রী দায়ালু আমাল ও মেয়ে কানিমোঝিসহ আরও ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আছে। অভিযোগপত্রে বলা হয়েছে, শন টেলিকমের সংগঠক ডিএমকের পরিচালিত কালাইগনার টিভিকে ২০০ কোটি রুপি দিয়েছে। চূড়ান্ত প্রতিবেদনে ১০ জন ব্যক্তি ও নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচার রোধের আইনে অভিযোগ আনা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।