অভিযোগপত্রের বাইরের ব্যক্তির বিচার করতে পারবেন আদালত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের দেওয়া অভিযোগপত্রে নাম না থাকলেও আদালত চাইলে কোনো ব্যক্তিকে বিচারের আওতায় আনতে পারবেন বলে রুল দিয়েছেন ভারতের বোম্বের হাইকোর্ট।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বোম্বে হাইকোর্টের এক বিচারপতি একটি ফৌজদারি মামলায় এই রুল দেন।
রুলে আদালত বলেন, পুলিশের দেওয়া অভিযোগপত্রে নাম না থাকলেও ফৌজদারি আইনের আওতায় যেকোনো পর্যায়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করতে পারবেন আদালত।
তবে এ ক্ষমতাটি সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে বলেও উল্লেখ করেছেন আদালত।