অভিশংসন থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রোমানিয়ার প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমানিয়ার প্রেসিডেন্ট ট্রায়ান বাসেস্কু অভিশংসন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তাঁকে অভিশংসনের জন্য অনুষ্ঠিত একটি গণভোটে প্রয়োজনীয় সংখ্যার চেয়ে কিছু কম ভোট পড়ায় তিনি রক্ষা পান।দেশটির নির্বাচন ব্যুরোর হিসাবমতে, গণভোটে ৪৫ দশমিক ৯ শতাংশ ভোট পড়ে। প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য প্রয়োজন ছিল অন্তত ৫০ শতাংশ ভোট। এর আগে পার্লামেন্ট বাসেস্কুকে সাময়িক বরখাস্ত করে। তিনি তাঁর সমর্থকদের ওই গণভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।মধ্য-ডান ভাবধারায় বিশ্বাসী প্রেসিডেন্ট বাসেস্কুর বিরুদ্ধে দেশটির ক্ষমতাসীন মধ্য-বামপন্থী সরকার ক্ষমতার অপব্যবহার ও সরকারি কর্মকাণ্ডে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুললে তাঁর অভিশংসিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।বিবিসির মধ্য-ইউরোপবিষয়ক সংবাদদাতা নিক থর্প বলেন, গ্রীষ্মের প্রচণ্ড গরম ও রাজনৈতিক অভিজাত ব্যক্তিদের ক্রমবর্ধমান অবিশ্বাসের কারণে গণভোটে কম ভোটার উপস্থিত হন বলে মনে করা হচ্ছে। বিবিসি।