অভিশংসন শুনানিতে অনুপস্থিত পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হের অভিশংসন কার্যকর করা নিয়ে গতকাল মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালতে শুনানি হয়েছে। তবে এতে হাজির ছিলেন না প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট গত ৯ ডিসেম্বর পার্কের অভিশংসনের পক্ষে ভোট দেয়। পার্লামেন্টের ভোটের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্টের নয় বিচারপতির বেঞ্চে শুনানি হচ্ছে। গতকাল শুনানি হয়েছে মাত্র নয় মিনিট। গত সপ্তাহের শুনানিতে আদালত বলেছিলেন, শুনানিতে প্রেসিডেন্ট পার্কের থাকা অত্যাবশ্যক নয়। বিচারক পার্ক হান-চুল বলেন, ‘আমরা পুরো ঘটনা পর্যালোচনা করে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’ প্রেসিডেন্ট হাজির না থাকলেও আগামীকাল বৃহস্পতিবার আবার শুনানি হবে। আগামী ছয় মাসের মধ্যে সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্ট। লাখো জনতার বিক্ষোভের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পার্ককে অভিশংসন করে পার্লামেন্ট।
এএফপি