প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের সেনা-অভ্যুত্থানবিরোধী একজন প্রবীণ নেতা দোষী সাব্যস্ত হলে িতনি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের শিকার হতে পারেন বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ৷ তাঁর বিরুদ্ধে উসকানি, সাইবার অপরাধ ও জান্তার আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে৷ ওই নেতার নাম সোমবাত বুনগামানং৷ জান্তা-সমর্থিতদের অভিযোগ, অভ্যুত্থান-পরবর্তী সময় যোগাযোগের সামাজিক মাধ্যমে তিনি জান্তার বিরুদ্ধে শান্তিপূর্ণ কিন্তু অবৈধ সমাবেশের প্রচারণা চালান৷ থাই পুলিশের অপরাধ দমন বিভাগের ডেপুটি কমান্ডার প্রাসোপচোক প্রমুল বলেন, তাঁকে সামরিক আদালতে হাজির করা হবে৷ এএফপি৷