অভ্যুত্থানের বার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় গাদ্দাফিবিরোধী অভ্যুত্থান শুরুর তিন বছর পূর্তি হচ্ছে কাল সোমবার। তবে ওই অভ্যুত্থানে দেশটির প্রায় চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতন হওয়ার এত দিন পরও লিবিয়ায় স্থিতিশীলতা ফিরে আসেনি। অভ্যুত্থানের তিন বছর পূর্তি সামনে রেখে লিবিয়ার জনগণের প্রতি দেওয়া এক বার্তায় জাতিসংঘ বলেছে, দেশটির বর্তমান অস্থিতিশীলতা নিয়ে সংস্থাটি গভীরভাবে উদ্বিগ্ন। পাশাপাশি সব রাজনৈতিক পক্ষকে গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে চলমান বিশৃঙ্খলা ও গোলযোগ বন্ধ করার বিষয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানায় বিশ্ব সংস্থা। এএফপি।