অমানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বেঙ্গালুরুর একটি বিদ্যালয়ে ছয় বছরের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ নিয়ে শহরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন অভিভাবকেরা। একজন অভিভাবক বলেন, ‘আমার সন্তানও এই বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। আমি বুঝতে পারছি না, আমার সন্তানকে আর বিদ্যালয়ে পাঠাব কি না।’ আরেক অভিভাবক চিৎকার করে বলেন, ‘আমাদের সন্তানদের নিরাপত্তাই জরুরি। আমাদের দিক থেকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নিরাপত্তা জরুরি নয়।’ ২ জুলাই বিদ্যালয়ে ক্লাস চলাকালে প্রথম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। শরীরচর্চাকেন্দ্রের দুজন প্রশিক্ষক এ ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
এনডিটিভি