অমিতকে প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ রাজ্যে বিজেপির বিপুল সাফল্য অর্জনের নেপথ্য কারিগর অমিত শাহকে এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনেও কাজে লাগানো প্রয়োজন বলে প্রস্তাব করেছেন দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা৷ উত্তর প্রদেশে স্বাধীনভাবে দলীয় নির্বাচনী কৌশল নির্ধারণের দায়িত্ব পালন করে সাফল্যের প্রমাণ দিয়েছেন অমিত৷ সেখানে বিজেপি ৭১টি লোকসভা আসনে জয়ী হয়েছে৷ অথচ ২০০৯ সালের নির্বাচনে তারা সেখানে মাত্র ১০টি আসন পেয়েছিল৷ টাইমস অব ইন্ডিয়া৷