অমিতাভ বচ্চন হাসপাতালে কাল অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের জীবন্ত কিংবদন্তি ‘বিগ বি’ অমিতাভ বচ্চন পাকস্থলীর সমস্যায় ভুগছেন। কাল শনিবার তাঁর অস্ত্রোপচার করা হবে। ইতিমধ্যেই তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার অমিতাভ বচ্চন তাঁর ব্লগে এসব কথা জানান।৬৯ বছরের এই অভিনেতা ব্লগে লিখেছেন, ‘এটি জটিল কোনো অস্ত্রোপচার নয়। কয়েক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পর তা ঠিক হয়ে যাবে।’এদিকে তাঁর ভক্তরা হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন। অনেকে তাঁর সুস্থতা কামনা করে মন্দিরে পূজাও দিয়েছেন।এর আগে ২০০৫ সালেও অন্ত্রের অস্ত্রোপচারের পর সপ্তাহ খানেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন বিগ বি। ১৯৮২ সালে কুলি ছবিতে অভিনয়ের সময় অ্যাকশন দৃশ্য করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন এই অভিনেতা। এএফপি।