অমিতাভকে সুযোগ দিতে ইন্দিরার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিতাভ বচ্চন সবে ছোটখাটো চরিত্রে অভিনয় শুরু করেছেন। তখন নতুন ছবি রেশমা আউর শেরা তৈরিতে হাত দিলেন অভিনেতা-পরিচালক সুনীল দত্ত। সেই ছবিতে বড় কোনো চরিত্রে অমিতাভকে নেওয়ার জন্য সুনীল দত্তকে চিঠি লিখেছিলেন খোদ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
সুনীল দত্ত ও তাঁর স্ত্রী নার্গিস দত্তের কাজের ভক্ত এবং তাঁদের ভালো বন্ধু ছিলেন ইন্দিরা। আবার ইন্দিরার অন্যতম ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন অমিতাভ বচ্চনের মা তেজি বচ্চন। দুইয়ে দুইয়ে মিলেছিল চার। আর তাই ইন্দিরার অনুরোধ ফেলতে পারেননি সুনীল।
১৯৭২ সালে মুক্তি পাওয়া রেশমা আউর শেরা ছবিতে সহ-নায়কের চরিত্র পেয়েছিলেন অমিতাভ। এটি বলিউডে প্রতিষ্ঠা পেতে সহায়তা করেছিল আজকের ‘বিগ বি’কে। গতকাল ১১ অক্টোবর ছিল অমিতাভ বচ্চনের জন্মদিন। এ উপলক্ষে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায় এসব তথ্য।