অযোধ্যা মামলার রায়ের বিরুদ্ধে আবেদনের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অযোধ্যার বিতর্কিত মামলায় এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। গতকাল শনিবার লক্ষৌতে এআইএমপিএলবির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অযোধ্যা মামলার রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নিয়ে এআইএমপিএলবির আইন বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শের ভিত্তিতে সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়।এর আগে বাবরি মসজিদ অ্যাকশন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক ও কমিটির সদস্য কাসিম রসুল ইলিয়াস সাংবাদিকদের বলেছিলেন, এআইএমপিএলবির কার্যনির্বাহী কমিটি আইন বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ খতিয়ে দেখবে। উল্লেখ্য, ৯ অক্টোবর নয়াদিল্লিতে এআইএমপিএলবির আইন বিশেষজ্ঞদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। পিটিআই।