অরুণাচল যাচ্ছেন দালাই লামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের চোখরাঙানি উপেক্ষা করেই উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ সফরে যাচ্ছেন তিব্বতিদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। সেখানে কয়েকটি ধর্মীয় কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। শান্তিতে নোবেলজয়ী দালাই লামার আগামী ১ এপ্রিল আসামের গুয়াহাটি পৌঁছানোর কথা। সেখানে দুদিন থেকে তিনি যাবেন অরুণাচলে। বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রশিক্ষণই এ আধ্যাত্মিক নেতার অরুণাচল সফরের মূল উদ্দেশ্য। অরুণাচলের চীন সীমান্তবর্তী তাওয়াং যাওয়ার কথা দালাই লামার। আর এতেই চীনের আপত্তি।
আগরতলা প্রতিনিধি