অরুণাচলে অবসর জীবন কাটাতে চান রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অরুণাচলের সৌন্দর্য দেখে মুগ্ধ কংগ্রসের সহসভাপতি রাহুল গান্ধী। রাজনীতি থেকে অবসর নিয়ে অরুণাচলে থাকার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

গতকাল বুধবার আসন্ন লোকসভা ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য রাহুল এই রাজ্যের হাপোলিতে আসেন। এখানে সমাবেশে তিনি ভাষণ দেন।

অরুণাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ রাহুল বলেন, ‘দেশের মধ্যে এমন প্রাকৃতিক সৌন্দর্য কোথাও দেখিনি। আমি এই রাজ্যে কয়েকটা দিন কাটাতে চাই। কিন্তু এখন কাজের চাপ। অবসর গ্রহণের পর এই রাজ্যে এসে থাকার ইচ্ছা আছে আমার।’

এদিন এক সমাবেশে রাহুল বলেন, ‘বিরোধীরা এখন রাজনৈতিক স্বার্থে ধর্মকে হাতিয়ার করছে। তাঁরা দেশের মানুষকে রাজনৈতিক ও ধর্মীয় দিক আলাদা করার রাজনীতি করছেন। কিন্তু আমরা দেশের উন্নতি, শান্তি, সাম্য বজায় রেখে চলেছি। আমরা যেকোনো মূল্যে দেশকে সাম্প্রদায়িকতার বিভেদ থেকে রক্ষা করবই।’