অরুন্ধতী রায়ের বিরুদ্ধে কেন মামলা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে হুররিয়াতের নেতা সৈয়দ আলী শাহ গিলানি, কথাসাহিত্যিক অরুন্ধতী রায় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এ আর গিলানির বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা করা হবে না, তা জানতে চেয়ে নগর কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।রাষ্ট্রদ্রোহিতা ও অন্যান্য অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে কি না, সরকারের কাছে তাও জানতে চেয়েছেন বিচারক হিমা কোহলি। এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট সরকারের প্রতি এ নির্দেশ জারি করেন। পিটিআই।