অরুন্ধতী রায়ের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকারজয়ী প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে তাঁর নিজ দেশ ভারতে দেশদ্রোহের মামলা হতে পারে। নয়াদিল্লিতে গত রোববার এক সেমিনারে কাশ্মীর কোনো দিনই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না বলে মন্তব্য করায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে গতকাল মঙ্গলবার অরুন্ধতী কাশ্মীর ইস্যুতে তাঁর দেওয়া আগের বক্তব্যে অটল রয়েছেন বলে জানিয়েছেন।অরুন্ধতী রায় নয়াদিল্লিতে এক সেমিনারে কাশ্মীর নিয়ে আলোচনার সময় বলেন, ‘কাশ্মীর কোনো দিনই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না। এটা ঐতিহাসিক সত্য। এমনকি ভারত সরকার নিজেও তা মেনে নিয়েছে।’ অরুন্ধতীর এই বক্তব্যে ভারতজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে অরুন্ধতীর বিরুদ্ধে মামলা করার আহ্বান জানানো হয়।সরকার অরুন্ধতীর বিরুদ্ধে মামলা করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে মামলা করার ব্যাপারে আইনি দিকগুলো খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, অরুন্ধতীকে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশ যেকোনো সময় আটক করতে পারে।এদিকে, অরুন্ধতী রায় গতকাল এক বিবৃতিতে বলেন, ‘আমি সে কথাই বলেছি, যা কাশ্মীরের লাখ লাখ মানুষ প্রতিদিনই তিনি বলেন, যে দেশ ন্যায়বিচারপ্রার্থীদের গারদে পুরে দেয়, যে জাতি লেখকদের মনের কথাকে স্তব্ধ করে দেয়, সে দেশের জন্য তাঁর করুণা হয়।