অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বুকার বিজয়ী লেখিকা অরুন্ধতী রায় ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুররিয়াত কনফারেন্সের নেতা সৈয়দ আলী শাহ গিলানির বিরুদ্ধে অবিলম্বে দেশদ্রোহিতার অভিযোগে মামলা করার জন্য নয়াদিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার নয়াদিল্লির মহনগর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নভিতা কুমারী রাঘা ওই নির্দেশ দেন।ম্যাজিস্ট্রেট ভারতীয় দণ্ডবিধি আইনের আওতায় অরুন্ধতী রায় ও গিলানিসহ আরও পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেন। এ ছাড়া আগামী ৬ জানুয়ারির মধ্যে মামলা দায়েরসংক্রান্ত প্রতিবেদন আদালতে পেশ করতে বলা হয়েছে। একই সঙ্গে ম্যাজিস্ট্রেট নয়াদিল্লি পুলিশের প্রতিবেদনও খারিজ করে দেন। এই প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিরা দোষী নয় বলে উল্লেখ করা হয়েছিল।গত ২৮ অক্টোবর জনৈক সুশীল পণ্ডিত অরুন্ধতী রায় ও গিলানিসহ অন্যদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়েরের জন্য আবেদন করেন। এর আগে এক সেমিনারে অরুন্ধতী রায়, গিলানি ও অন্যরা সরাসরি ভারত সরকারের কর্তৃত্ব ও ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বক্তব্য দেন।গত মাসের শেষ দিকে অরুন্ধতী রায়নয়াদিল্লিতে এক সেমিনারে বলেছিলেন, কাশ্মীর কোনো দিনই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না। এটা ঐতিহাসিক সত্য। এমনকি ভারত সরকার নিজেও তা মেনে নিয়েছে। অরুন্ধতীর এই বক্তব্যে ভারতজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে অরুন্ধতীর বিরুদ্ধে মামলা করার আহ্বান জানানো হয়।