অরেগন ও নেব্রাস্কার প্রাথমিক বাছাইয়ে রমনির জয়
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে ওরেগন ও নেব্রাস্কা অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন মিট রমনি। গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রাথমিক বাছাইয়ে জয়ী হওয়ার ফলে রিপাবলিকান পার্টির মনোনয়ন ক্ষেত্রে আরও এগিয়ে গেলেন তিনি।ওরেগন অঙ্গরাজ্যে প্রাথমিক বাছাইয়ে ৭৩ শতাংশ ভোট পান রমনি। তাঁর প্রতিদ্বন্দ্বী রন পল পেয়েছেন ১২ দশমিক ২ শতাংশ ভোট। অবশ্য চলতি সপ্তাহে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। আর ৫ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হন নিউট গিংরিচ।নেব্রাস্কা অঙ্গরাজ্যের ফলাফলে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি ৭০ দশমিক ৯ শতাংশ, রন পল ৯ দশমিক ৯ শতাংশ এবং সাবেক স্পিকার গিংরিচ ৫ দশমিক ২ শতাংশ ভোট পান।রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে মিট রমনির এক হাজার ১৪৪ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন। তবে অরেগন ও নেব্রাস্কা অঙ্গরাজ্যের সব প্রতিনিধির সমর্থন পেলেও প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন জোগাড় হচ্ছে না। অরেগনে ২৫ এবং নেব্রাস্কায় ৩২ প্রতিনিধির সমর্থন পাওয়ার আগে রমনির ঝুলিতে ৯৬৩ জনপ্রতিনিধির সমর্থন ছিল। এএফপি।