অর্জন নিয়ে মার্কিনও ফিলিস্তিনের দুই রকম মূল্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার শুরু করতে এ দফার চেষ্টা শেষ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘সত্যিকারের অগ্রগতির’ দাবি করেছেন। তবে ফিলিস্তিনের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, কেরির ম্যারাথন চেষ্টায় আসলে তেমন কোনো অগ্রগতি হয়নি।ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে রামাল্লায় জন কেরির বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরই এক সংবাদ সম্মেলনে প্রধান ফিলিস্তিনি মধ্যস্থতাকারী সায়েব এরাকাত বলেন, দুই পক্ষের মধ্যে এখনো মতপার্থক্য রয়ে গেছে।তবে জন কেরি দাবি করেন, ‘দুই পক্ষের মধ্যে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। যদিও কিছু কিছু বিষয় নিয়ে আমাদের আরও আলোচনা করতে হবে।’প্রেসিডেন্টের প্রধান কার্যালয়ে আব্বাসের পাশে দাঁড়িয়ে কেরি বলেন, ‘আমরা উভয়ই আলোচনার গতিপথ নিয়ে স্বস্তি বোধ করছি।’এরপর কেরি তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে রামাল্লা ত্যাগ করেন। এএফপি।