অর্থনীতিতে নোবেল যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের দুই অধ্যাপকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন অলিভার হার্ট ও ফিনল্যান্ডের নাগরিক বেংগত হোলমস্টরম। অর্থনীতির কনট্রাক্ট থিউরির বিষয়ে বিশেষ অবদান রাখায় তাঁদের এই পুরস্কার দেওয়া হলো।
কনট্রাক্ট থিউরি নিয়ে হার্ট ও হোলমস্টরমের কাজ মূলত প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের কর্মদক্ষতাভিত্তিক বেতন-ভাতা দেওয়ার মতো ইস্যুগুলো আরও সহজভাবে বুঝতে সহায়তা করবে।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস আজ সোমবার এই পুরস্কার ঘোষণা করে।
অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। আর হোলমস্টরম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয়ের অধ্যাপক।
নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন হার্ট ও হোলমস্টরম। আগামী ১০ ডিসেম্বর তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
সূত্র: এএফপি ও রয়টার্স।