রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থনৈতিক নীতি নিয়ে সরকারের সঙ্গে তাঁর মতবিরোধ নেই বলে দাবি করেছেন। একই সঙ্গে অর্থনৈতিক নীতির কারণে প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার যে দাবি উঠেছে, তাতে সাড়া না দেওয়ারও ইঙ্গিত দেন তিনি।কয়েক মাস ধরে গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, অর্থনৈতিক নীতি নিয়ে সরকারের সঙ্গে পুতিনের বিরোধ চলছে। এই বিরোধের বলির পাঁঠা হতে পারেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। অর্থনৈতিক নীতি নিয়ে এই বিরোধের কারণ দেশটির অথনীতি ধীরে ধীরে মন্দার দিকে এগিয়ে যাচ্ছে।গতকাল বৃহস্পতিবার সরাসরি একটি অনুষ্ঠানে টেলিফোনে জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট পুতিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিক নীতি নিয়ে সরকারের সঙ্গে প্রেসিডেন্ট বা প্রেসিডেনশিয়াল কর্মকর্তাদের কোনো মতবিরোধ নেই। তিনি স্বীকার করেন, সরকারের কাজ নিয়ে অনেক অভিযোগ থাকতে পারে। তবে এগুলো প্রমাণে সময় লাগবে।১৯৯৯ সালে রাশিয়ার প্রধানমন্ত্রী হন পুতিন। এরপর এক যুগের বেশি সময় কখনো প্রধানমন্ত্রী, কখনো প্রেসিডেন্টের দায়িত্বে আছেন পুতিন।চলতি সপ্তাহের শুরুতে পুতিন বলেন, অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে স্বতঃস্ফূর্তভাবে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নিতে হবে। তিনি স্বীকার করেন, এ ধরনের ব্যবস্থা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণও হতে পারে।এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে এসেছিলেন সাবেক অর্থমন্ত্রী অ্যালেক্সি কুর্দিন। সরকারের সমালোচনা করে কুর্দিন বলেন, বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক নীতি নিয়ে আধাআধি ব্যবস্থা গ্রহণ করলে বা আধাআধি সংস্কার করলে কোনো কাজ হবে না। এ সময় প্রেসিডেন্ট পুতিন বলেন, বর্তমান সরকারে কুর্দিনকে যোগ দিতে ডাকা হয়েছিল। কিন্তু তিনি আসেননি। এএফপি।