অর্থনৈতিক পরামর্শের জন্য ইন্দ্র নুয়িকে ওবামার আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অর্থনৈতিক সংকটের বিষয়ে পরামর্শের জন্য তিনজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের মধ্যে পেপসি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইন্দ্র কৃষ্ণমূর্তি নুয়িও রয়েছেন।হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, আজ বুধবার ওবামা ব্যবসায়ী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনার অংশহিসেবে ইন্দ্র নুয়ির সঙ্গে বৈঠক করবেন।ওই কর্মকর্তা জানান, ওবামা গতকাল মঙ্গলবার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নীরা ট্যান্ডন ও দীপক ভার্গবের সঙ্গে আলোচনা করেছেন। নীরা ট্যান্ডন ওয়াশিংটনভিত্তিক প্রখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর আমেরিকা সেন্টারের প্রেসিডেন্ট এবং দীপক ভার্গব সেন্টার ফর কমিউনিটি চেঞ্জের নির্বাহী পরিচালক। বিবিসি।