অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি মনমোহনের
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং অর্থনৈতিক সংস্কারে তাঁর সরকারের দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গত শুক্রবার রাতে এক ভাষণে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি পূরণের এ ঘোষণা দেন।১৯৯১ সালে মনমোহন অর্থমন্ত্রী থাকাকালে তৎকালীন সরকার ভারতীয় অর্থনীতিকে আরও উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেয়। মনমোহন গত শুক্রবার সেই প্রতিশ্রুতি স্মরণ করে বলেন, ‘সংস্কারের নতুন অগ্রযাত্রায় আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’ এ সময় তিনি আরও বলেন, দুর্নীতি সম্পর্কে সারা জাতির মধ্যে যে সচেতনতা সৃষ্টি হয়েছে, তাকে স্বাগত জানান তিনি। কারণ, সৃষ্ট জনমতের চাপ অধিকতর সংস্কারের পথ সুগম করবে। অর্থনৈতিক স্বাধীনতা দুর্নীতি ও স্বজনপ্রীতির পুরোনো সুযোগগুলো কমিয়ে দিয়েছে। ৭৮ বছরের এই প্রধানমন্ত্রী বরাবরই ‘মি. ক্লিন’ ভাবমূর্তির অধিকারী। তবে কংগ্রেসের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে ভোটের সময় ঘুষ নেওয়া এবং গত বছর কমনওয়েলথ গেমসের সময় টেলিকম লাইসেন্স কেলেঙ্কারির অভিযোগ ওঠায় তাঁর ‘মি. ক্লিন’ ভাবমূর্তিতে কিছুটা চিড় ধরে। এএফপি।