অর্ধশতাব্দীর মার্কিন অবরোধে বিপর্যস্ত কিউবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পর থেকেই কিউবার ৭০ শতাংশ মানুষ তাদের দেশের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ দেখে আসছে। কমিউনিস্ট কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের ৫০ বছর পূর্তি হচ্ছে এ বছর।১৯৬২ সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কিউবার বিরুদ্ধে অবরোধ আরোপ করে। দীর্ঘ পাঁচ দশকের অবরোধ কিউবার মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত কঠিন করে তুলছে। অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছে।৫০ বছর ধরে চলা অবরোধ প্রসঙ্গে কিউবার অর্থনীতিবিদ নেলসন ডি লা রোজা (৭২) বলেন, ‘এর প্রভাব পরিমাপ করা সত্যিই কঠিন। এটি জীবনকে অনেক জটিল করে তুলেছে।’কিউবায় বিশ্বের প্রায় সব দামি পণ্য ও সেবা পাওয়া যায়। কিন্তু সামর্থ্য না থাকায় এসব পণ্য ও সেবা সাধারণ নাগরিকের দোরগোড়ায় পৌঁছায় না।বর্তমানে কিউবার নাগরিকের মাসিক গড় আয় মাত্র ২০ ডলার। অথচ ওই দেশে বোতলজাত একটি অলিভ অয়েলের দাম সাত ডলার।অর্থনীতিবিদ নেলসন ডি লা রোজা জানান, তিনি পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাঁর মতে, দেশে চিকিৎসাব্যবস্থা অপ্রতুল থাকায় বেশির ভাগ ক্ষেত্রে রোগীদের হাসপাতালেই মরতে হচ্ছে।নেলসন বলেন, অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে অবরোধ প্রভাব ফেলেছে। মানুষ মারা যাচ্ছে। তার কারণ, এখানে যুক্তরাষ্ট্রের মতো চিকিৎসাসেবা নেই। এএফপি।