অর্ধেক ভোটার কোনো দলকেই সমর্থন করেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রায় অর্ধেক ভোটার কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করেন না। গতকাল সোমবার প্রকাশিত এক জরিপে এ কথা বলা হয়েছে। আসন্ন নির্বাচনের আগে পরিচালিত জরিপটির এ ধরনের ফলাফল ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলের জন্যই হতাশাজনক। জাপানের ইয়োমিউরি পত্রিকা ওই জরিপ চালিয়েছে। সব কটি দলের প্রতি ভোটারদের অসন্তোষকে পুঁজি করে সাবেক অর্থমন্ত্রী কাউরু ইয়োসানু এবং বিরোধী দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) বিদ্রোহীরা চলতি সপ্তাহে একটি নতুন রাজনৈতিক দলের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছেন। তবে দলটি ভোটারদের কতটা আকর্ষণ করতে পারবে তা স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামার ডেমোক্রেটিক পার্টিকে তাদের নীতিনির্ধারণী সিদ্ধান্তের বিষয়ে অচলাবস্থা কাটাতে চলতি বছর জুলাই মাসে অনুষ্ঠেয় পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। হাতোইয়ামার নেতৃত্বের অদক্ষতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তালগোল পাকিয়ে ফেলা এবং অর্থ কেলেঙ্কারির মতো বিষয়গুলো সেই সম্ভাবনা ম্লান করে দিচ্ছে।পার্লামেন্টে উচ্চকক্ষের নির্বাচনে কোন দলকে ভোট দেবেন, জানতে চাইলে ৪৪ শতাংশ এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। রয়টার্স।