অর্ধেক সম্পদই দান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলীয় খনি ব্যবসায়ী ধনকুবের জিনা রাইনহার্ট নিজের অর্ধেক সম্পদই দান করবেন। সম্পত্তি নিয়ে দীর্ঘ ও তিক্ত পারিবারিক বিবাদের পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। খবর আইএএনএসের।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে গতকাল বৃহস্পতিবার বলা হয়, ৬১ বছর বয়সী নারী জিনা রাইনহার্ট ১ হাজার ২২ কোটি মার্কিন ডলারের সম্পদের মালিক। পরিবারের ট্রাস্ট তহবিল নিয়ে তাঁর সঙ্গে ছেলে জন হ্যানকক ও মেয়ে বিয়াংকা রাইনহার্টের দীর্ঘ আইনি লড়াই চলে। গত মাসে এর মীমাংসা হয় এবং দুই সন্তান ২৯২ কোটি ডলারের ট্রাস্ট তহবিলের নিয়ন্ত্রণ পান। সেই মীমাংসার অংশ হিসেবে রাইনহার্ট সম্পত্তির ৫০ শতাংশ মৃত্যুর আগে বা পরে দান করে দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখছেন। ওই সম্পদ ক্যানসার চিকিৎসায় গবেষণা ও অলিম্পিক খেলাধুলার মতো খাতে কাজে লাগানো হবে।