প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের প্রায় অর্ধেক বয়স্ক মানুষ কোনো অবসর ভাতা পান না। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে। জাতিসংঘের শ্রমবিষয়ক সংস্থা আইএলওর প্রকাশিত ১৫০ পৃষ্ঠার এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে অবসর গ্রহণ করা মাত্র ৪৮ শতাংশ মানুষ ভাতা পান। এঁদের অনেকেই খুব সামান্য ভাতা পান। তা-ও অনেক ক্ষেত্রে কাটছাঁট করা হচ্ছে। আইএলওর সামাজিক সুরক্ষা বিভাগের প্রধান ও প্রতিবেদন প্রণেতা ইসাবেল অর্তিজের প্রতিবেদনে বলা হয়, ‘বিশ্বের অধিকাংশ বয়স্ক নারী ও পুরুষের আয়ের কোনো নিরাপত্তা নেই। ১৭৮টি দেশের অবসর ব্যবস্থার আলোকে প্রণীত প্রতিবেদনে ইসাবেল বলেন, সারা জীবন কঠোর পরিশ্রমের পরও এসব মানুষ অবসরে যেতে পারেন না। যত দিন পারেন তাঁদের কাজ করে যেতে হয়।
এএফপি