অলিম্পিকে দুর্নীতির পদক থাকলে ভারত পেত: রামদেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির জন্য যদি অলিম্পিক গেমসে কোনো পদক দেওয়া হতো, তাহলে ভারত স্বর্ণ জয় করতে পারত। ভারতের যোগগুরু নামে পরিচিত বাবা রামদেব গতকাল শুক্রবার এ মন্তব্য করেন।ভারতে কালোটাকা ও অর্থ কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনরত রামদেবের নেতৃত্বে রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে চলমান তিন দিনব্যাপী প্রতীকী অনশন কর্মসূচির গতকাল ছিল দ্বিতীয় দিন। তাঁর হাজার হাজার সমর্থক ওই কর্মসূচিতে অংশ নিচ্ছে। অনশনে লোকজন করতালি ও হর্ষধ্বনি দিয়ে উঠলে রামদেব বলেন, এটি করতালি দিয়ে অভিনন্দন জানানোর মতো কোনো অনুষ্ঠান নয়।অনশন কর্মসূচি চলাকালে জনতার উদ্দেশে বক্তৃতা করার আগে রামদেব যোগব্যায়াম পরিচালনা করেন। তাঁর বিভিন্ন দাবির মধ্যে রয়েছে দুর্নীতিবিরোধী লোকপাল বিল বাস্তবায়ন, স্বাধীন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ (সিবিআই) ও নাগরিক ঐক্য প্রতিষ্ঠা। হিন্দুস্তান টাইমস।