অলিম্পিকে হামলার পরিকল্পনাকারী সন্দেহে আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন অলিম্পিক গেমসে হামলার পরিকল্পনাকারী সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে ব্রাজিলের পুলিশ। বিবিসির খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রাজ্য পারানা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিরা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সদস্য নয়। তবে তারা অলিম্পিক গেমস চলাকালে হামলার জন্য আইএসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল।

ব্রাজিলের বিচারমন্ত্রী অ্যালেকজান্দ্রা মোলায়েস বলেন, আটক ব্যক্তিরা সবাই ব্রাজিলের। এ ঘটনার পর মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।