অল্পের জন্য রক্ষা পেলেন পাকিস্তানের ইসলামপন্থী নেতা রেহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের রাজনৈতিক দল জামায়েত উলেমা-ই-ইসলামের (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রেহমান আবারও অল্পের জন্য গুপ্তহত্যার হাত থেকে বেঁচে গেছেন। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী বোমা হামলাকারী তাঁর মোটর শোভাযাত্রায় হামলা চালায়। এতে আটজন নিহত ও আহত হয়েছেন ২৯ জন। ওই হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান রেহমান।প্রত্যক্ষদর্শীরা জানান, রেহমানের মোটর শোভাযাত্রাটি খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের চরসাদা শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটায়। ওই শহরের দারুল উলুম ইসলামিয়া নামের একটি প্রতিষ্ঠানে আয়োজিত সমাবেশে রেহমানের ভাষণ দেওয়ার কথা ছিল। পিটিআই অনলাইন।